RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

গ্রাফিক্সঃ আরসিটিভি

বাগেরহাটের মোংলা ও মোল্লাহাট মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫) এক পথচারী নিহত হয়েছেন।

অপরদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর (৫৫) নামের আরেক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

বাগেরহাট জেলা পুলিশ জানায়, দুপুরে খুলনার রপসা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দিগরাজ বাজার কলেজ রোডের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয় জনতা বাসটিকে জব্দ করে পুলিশ হেফাজতে দেয়।

অপরদিকে, সকালে মোল্লাহাট উপজেলার আবুল খায়ের সেতু এলাকায় মহাসড়কে কর্মস্থলে যাবার পথে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত ইটভাটা শ্রমিক ঠাকুরের বাড়ী বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামে।

ফকিরহাটের দিকে পালিয়ে যাওয়া ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে বলে জানান মোল্লাহাট হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০