পরীক্ষামূলক
LIVE TV

মানিকগঞ্জে নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ সকালে ঘুম থেকে বাড়ির পাশের মাঠে খেলা করতে থাকে শিশু দুই জন। এসময় পরিবারের অজান্তে মাঠের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে যায় জুনায়েদ ও জামিল। তাদের মাঠে না দেখতে পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে কালীগঙ্গা নদী থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, সেখানকার কর্মরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সদর থানার অফিসারা ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, গিলন্ড এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন