পরীক্ষামূলক
LIVE TV

হুমকির পর মাঠে মিলল কৃষকের গলাকাটা মরদেহ

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বেলগাছিতে এক কৃষককে হুমকির পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বেলগাছি গ্রামের খরার মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. সোহেল (২৫) বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদ্ঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের বাবা আসাবুল হক বলেন, ‘স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, ‘এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন