পরীক্ষামূলক
LIVE TV

ভারতের অনুমতির পর বুড়িমারী দিয়ে ভুটানের পণ্যের প্রথম ট্রায়াল ট্রাক প্রবেশ

থাইল্যান্ড থেকে আসা ভুটানের পণ্য পরিবহনের প্রথম ‘ট্রায়াল রান’ হিসেবে পরীক্ষামূলক কার্গো ট্রাক অবশেষে ভারতের অনুমতি পেয়ে বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে।

 চার দিন অপেক্ষার পর ১ডিসেম্বর সোমবার বিকেলে বুড়িমারী স্থলবন্দর হয়ে ট্রাকটি ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে।

জানা যায়, বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানে পরীক্ষামূলকভাবে পণ্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে থাইল্যান্ড থেকে আসা প্রায় ৬ টনের একটি কার্গো ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে সড়কপথে বুড়িমারী স্থলবন্দরে পৌঁছায়। কার্গোতে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য ও বাণিজ্যিক পণ্য রয়েছে।

ভারতের ট্রানজিট অনুমোদন বিলম্বিত হওয়ায় কয়েকদিন ধরে ট্রাকটি বুড়িমারী স্থলবন্দরে আটকে ছিল। অবশেষে সোমবার অনুমতি পাওয়ার পর ভারত অভিমুখে যাত্রা শুরু করে ট্রাকটি।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলশুল্ক স্টেশনের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন এবং সিএনএফ প্রতিষ্ঠান ব্যাকো এন্টারপ্রাইজ-এর ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, এই ট্রায়াল রান সফল হলে ভবিষ্যতে নিয়মিতভাবে বাংলাদেশ হয়ে ভুটানে পণ্য পরিবহন আরও সহজ ও গতিশীল হবে, যা তিন দেশের বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন