খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন
২০০৯ সালের খুচরা সার বিক্রেতা নীতিমালা বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের চিলমারীর সার ব্যবসায়ীরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আয়োজন ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের আহবায়ক সাজু মিয়া, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, হাসান আলী, আশরাফুল মোল্লা প্রমূখ।
মানববন্ধন বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী ৩০ হাজার টাকা সরকারী ব্যাংকে জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করে আসছি। গত ৯ নভেম্বর খুচরা ডিলারদের ডিলারশীপ বাতিল ঘোষনা করা হয়েছে। আমরা ইউনিয়ন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কৃষকের দ্বার প্রান্তে আমরা সার ও কীটনাশক পৌঁছে দিচ্ছি। প্রত্যেক কৃষক-ই আমাদের দ্বারা সেবা পাচ্ছে। আমরাও এই ব্যবসা করে পরিবারের সবাইকে নিয়ে বেঁচে আছি। গ্রামে কৃষকদের কাছে আমাদের হাজার হাজার টাকা বাকী পড়ে আছে। এমতাবস্থায় আমাদের ডিলার ব্যবসা থেকে বাদ দেওয়া হলে আমাদের পথে বসতে হবে। নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রি বহাল রাখার দাবী জানান ব্যবসায়ীরা।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা কৃষি মন্ত্রনালয় বরাবর করে ইউএনওকে মাধ্যমে করে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন