RCTV Logo স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫, ২:২৫ অপরাহ্ন

বিপিএলে ফিক্সিং এড়াতে কাজ করবে সিআইডি

ছবিঃ সংগৃহীত

বিপিএল-এর ১২তম আসরকে ঘিরে ফিক্সিং প্রতিরোধে এবার আরও কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামের আগের দিন নয়জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়, যাদের মধ্যে জাতীয় দলের তারকা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতও ছিলেন। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, এই বাদ পড়ার পেছনে ফিক্সিং সন্দেহই বড় কারণ বলে মনে করা হচ্ছে।

ফিক্সিং রোধে নজরদারি আরও কঠোর করতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দুজন করে সিআইডি সদস্য রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একজন থাকবেন ইউনিফর্মে, আরেকজন সাদাপোশাকে। বিষয়টি নিশ্চিত করেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন, শুক্রবার (৩০ নভেম্বর) র‌্যাডিসন হোটেলে বিপিএল নিলাম শেষে।

তিনি জানান, খেলার স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত করতে সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হবে। সাখাওয়াত বলেন, ‘‘সিআইডি দেশের সবচেয়ে উন্নত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইউনিট। তাদের আধুনিক প্রযুক্তি রয়েছে, যেগুলো দিয়ে প্রয়োজন হলে যোগাযোগ মাধ্যমও পর্যবেক্ষণ করা যায়। আমরা চাই সবাইকে দেখাতে—খেলার স্বচ্ছতায় আমাদের আন্তরিকতার ঘাটতি নেই।’’

বিসিবি জানিয়েছে, আগামী ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১২তম আসর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০