পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পবিত্র কুরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে বাউল শিল্পী আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে ঠাকুরগাঁও ইমাম-ওলামা পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঠাকুরগাঁওয়ের চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, “একজন শিল্পীর নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো কর্মকাণ্ড মুসলিম সমাজ কখনো মেনে নেবে না। যা করা হয়েছে তা উদ্দেশ্যমূলক এবং উস্কানিমূলক।”

বক্তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, ওলামা, তৌহিদী জনতা ও সাধারণ মুসল্লিগণ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন