লালমনিরহাটে অসহায় বিধবা নারীকে টিনের ঘর উপহার দিল হারাটি ইউনিয়ন ছাত্রদল
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া মহেন্দ্রনগর এলাকার অসহায় ও দরিদ্র বিধবা মোছাঃ তমিজন বেওয়াকে নতুন টিনের ঘর উপহার দিল হারাটি ইউনিয়ন ছাত্রদল। মানবিক এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
২৫নভেম্বর মঙ্গলবার দুপুরে তমিজন বেওয়াকে স্থানীয় নেতাকর্মীর উপস্থিতিতে টিনের ঘরটি প্রদান করে ছাত্রদল,হারাটি ইউনিয়ন ছাত্রদল।
স্থানীয় সূত্রে জানা যায়, তমিজন বোওয়ার স্বামী চোংটু মামুদ মারা যাওয়ার পর থেকেই তিনি চরম দুর্দশায় দিন কাটাচ্ছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের জননী হলেও একটি ছেলে মৃত্যুবরণ করে— ফলে তাকে দেখভাল করার মতো কেউ ছিল না। বসবাসযোগ্য ঘর না থাকায় দীর্ঘদিন তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানার পর হারাটি ইউনিয়ন ছাত্রদলের নেতারা নিজস্ব উদ্যোগে দ্রুত একটি নতুন টিনের ঘর নির্মাণ করে দেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো: এ কে এম মমিনুল হক।
লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল।
সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর খান সহ লালমনিরহাট জেলা,সদর ও হারাটি ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন