সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে উত্তরা ইপিজেডের একজন নারী কর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড় সংলগ্ন রাজা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আনোয়ারা বেগম উত্তরা ইপিজেডের দেশবন্ধু কোম্পানিতে কর্মরত ছিলেন। কাজ শেষে স্বামী সিরাজুল ইসলামের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। উল্টো দিক থেকে আসা একটি ধানবাহী একটি ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক, সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা এই দম্পতি।
সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ,মোঃ সাইফুল ইসলাম,ঘটনা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন