বিসিবির নতুন আম্পায়ার বেতন কাঠামো, কে কত পাচ্ছেন?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের আম্পায়ারদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে। আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ জন আম্পায়ারকে বিভিন্ন গ্রেডে ভাগ করে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো:
এ প্লাস ক্যাটাগরি:
- শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত: ২,০০,০০০ টাকা
এ ক্যাটাগরি:
- মাসুদুর রহমান মুকুল: ১,০০,০০০ টাকা
বি ক্যাটাগরি:
- গাজী সোহেল ও তানভীর আহমেদ: ৯০,০০০ টাকা
সি ক্যাটাগরি:
- মোর্শেদ আলী খান সুমন: ৭০,০০০ টাকা
বিসিবি এলিট প্যানেলের বেতন:
এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ৪৫,০০০ থেকে ৫৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতে সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু সর্বোচ্চ ৫৫,০০০ টাকা বেতন পাবেন।
অন্যান্য ক্যাটাগরি:
- ৩৫,০০০ থেকে ৪৫,০০০ টাকা: সাধারণ আম্পায়ারদের জন্য নির্ধারিত।
- বিসিবি ইমার্জিং ক্যাটাগরি: নতুন আম্পায়ারদের মাসিক বেতন ২৫,০০০ টাকা।
- দেশের নারী আম্পায়াররা: প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন পাবেন।
বিসিবির এই নতুন উদ্যোগ আম্পায়ারদের পেশাদারিত্ব এবং পারিশ্রমিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।
Facebook Comments Box
মন্তব্য করুন