পরীক্ষামূলক
LIVE TV

পঞ্চগড় সীমান্ত থেকে ৬টি ভারতীয় গরু আটক

পঞ্চগড় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্য ৬টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি৷

আজ (২৩ নভেম্বর)রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)৷

এর আগে রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১শগজ বাংলাদেশ অভ্যন্তর এলাকায়  ওই ৬ টি ভারতীয় গরু আটক করে বিজিবি সদস্যরা৷

বিজিবি সূত্রে জানা যায়,বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ,নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা’র পরিকল্পনা ও নির্দেশনায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদের নেতৃত্বে ব্যাটালিয়নের বড়শশী বিওপির একটি যৌথ বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা মোট ৬টি মালিক বিহীন গরু আটক করা হয়৷ আটককৃত গরুরগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন৷

৫৬ বিজিবি জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান দমনে বিজিবির জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়নটি।

Facebook Comments Box

মন্তব্য করুন