পরীক্ষামূলক
LIVE TV

‎দিনাজপুর-৩ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা শুরু

দিনাজপুর-৩ আসনের প্রার্থী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা শুরু করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে শহরের ফরিদপুর কবরস্থানে বেগম জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে এই প্রচারণা কর্মসূচি শুরু হয়।

‎এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎কবর জিয়ারত শেষে ফরিদপুর গোরস্থান মোড়ে সর্বসাধারণের মাঝে খালেদা জিয়ার পক্ষে প্রচার প্রচারণা চালান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎কবর জিয়ারত ও প্রচার-প্রচারণায় অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সাথে একটি আলোচনা হয়। আলোচনার খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কবর জিয়ারতের পর দিনাজপুর তিন আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়ার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করার কথা বলা হয়। আজকে জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়েছে। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়েছে এবং খালেদা জিয়া যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারেন সেজন্য দোয়া করা হয়েছে। দিনাজপুর জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ খালেদা জিয়াকে জয়লাভ করতে সব ধরনের কার্যক্রমে চালিয়ে যাবে বলেও জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন