RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত, শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি

ফাইল ছবি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে শান্তি চুক্তির আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “জেলেনস্কি রাশিয়ার সঙ্গে একটি চুক্তির জন্য আলোচনায় আগ্রহী। যুদ্ধ বন্ধে তাদের আগ্রহ রয়েছে, কারণ দুই পক্ষই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনের প্রচুর সৈন্য হতাহত হয়েছে, একইসঙ্গে রাশিয়াও বিপুল সংখ্যক সৈন্য হারিয়েছে।”

তিনি আরও জানান, “রাশিয়া প্রায় ৮ লাখ সেনা হারিয়েছে, যা বিশাল এক সংখ্যা। আমি মনে করি, তারা এখন একটি সমাধান চায়।”

ট্রাম্প বলেন, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে এবং তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনার কথাও জানান।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, “চীনের ওপর রাশিয়ার ব্যাপক নির্ভরতা রয়েছে এবং বেইজিংয়ের প্রভাব রাশিয়ার ওপর অনেক বেশি।”

ট্রাম্পের এই মন্তব্য আসে একদিন পর, যখন তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য রাশিয়াকে ‘শিগগিরই সমাধানে আসার’ আহ্বান জানান। এর আগে বুধবার (২২ জানুয়ারি), নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প বলেন, “যদি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করবে।”

অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ট্রাম্প-পুতিনের মধ্যে ‘সম্মানজনক’ সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০