RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন

সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত, ফিরবেন কি মাঠে?

সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই সময়ে একের পর এক বিতর্কের মুখে পড়ছেন তিনি। প্রথমে বিতর্কিতভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনরোষের মুখে পড়ার পর দেশেই ফেরা কঠিন হয়ে পড়ে তার জন্য। এর পরবর্তীতে, এখন বোলিংয়েও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছেন, যা তার ক্রিকেট ক্যারিয়ারের অকাল সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।

এমনটাই মনে করছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, সাকিব আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজন বলেন, ‘সে বিশ্বসেরা অলরাউন্ডার। তবে একদিন না একদিন সবাইকে বিদায় নিতে হয়। চিটাগং কিংস তাকে পেতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মতো একজন খেলোয়াড় দলে থাকা বিশাল ব্যাপার। তবে সময়ই সব ঠিক করে দেয়।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকে জাতীয় দলে জায়গা পাননি তিনি। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও তাকে বিবেচনা করা হয়নি।

বর্তমান পরিস্থিতিতে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে করছেন অনেকেই, যার মধ্যে সুজনও রয়েছেন। তবে তিনি বিশ্বাস করেন, সাকিব শিগগিরই দেশে ফিরবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না সে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবে। তবে দেশে সে ফিরবেই, এ বিষয়ে আমি নিশ্চিত।’

সাকিব আল হাসানের এই অনিশ্চিত ভবিষ্যৎ তার ভক্ত ও দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০