পরীক্ষামূলক
LIVE TV

প্রায় ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু

প্রায় ৮ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। ভারতের কাশ্মির থেকে এসব আপেল আমদানি করছে চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং।

বিকেলে আপেলবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। প্রথম দিন ৩০ টন আপেল আমদানি হয়। কাস্টমসের যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় খালাস কার্যক্রম শুরু হয়।

দীর্ঘদিন পর ফল আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের শ্রমিক ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এতে বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

আমদানিকারক এমএ আবছার আলী জানিয়েছেন, বাজারে দাম ভালো থাকলে আরও বেশি পরিমাণে আপেল আনার পরিকল্পনা রয়েছে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম. আর. জামান বাঁধন বলেন, প্রতি টন আপেলের শুল্কায়ণমূল্য ৭০০ ডলার নির্ধারণ করা হয়েছে। আপেল যেহেতু কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন