পরীক্ষামূলক
LIVE TV

তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসিফ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে৷

আজ বৃহস্পতিবার (৩০অক্টোবর) রাতে জেলার তেঁতুলিয়ার উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে৷

জানা গেছে, মৃত কিশোর আসিফ ঐ এলাকার মোঃ নুর জামালের ছেলে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আসিফ নামে ওই কিশোর সন্ধ্যায় নিজ বাড়ীতে রান্না ঘরের সামনে বৈদুতিক বাল্বের নতুন হোল্ডার লাগানোর সময় হঠাৎ বিদুৎ এর শর্ক খেয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে সাথে সাথে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন