পরীক্ষামূলক
LIVE TV

রাজশাহীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুকুরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড়ে একটি লাল গামছাও পাওয়া গেছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকা-।

Facebook Comments Box

মন্তব্য করুন