RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ৫:০২ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন, মার্কিন-উত্তর কোরিয়া সম্পর্কের আকর্ষণীয় রসায়ন

ছবি: সংগৃহীত।

ত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক পুরনো, তবে তা সত্ত্বেও দেশটির নেতা কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী। ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় নিজেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। ২০১৯ সালে, তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার ভেতরে প্রবেশ করেছিলেন।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরেও কিম জং উনের খোঁজ নিয়েছেন ট্রাম্প। শপথ গ্রহণের পর, কয়েকশো নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর, দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অবস্থানরত সদস্যদের সঙ্গে মঞ্চে ভিডিও কলে কথা বলেন ট্রাম্প। তখন তিনি প্রশ্ন করেন, “সবাই কেমন আছেন ওখানে? কিম জং উন কেমন আছেন?” তার এই রসিকতায় উপস্থিত সবাই হেসে ওঠেন।

বড় পর্দায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেন দক্ষিণ কোরিয়ায় মার্কিন ঘাঁটির কমান্ড সার্জেন্ট মেজর রবিন বলমার। তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আপনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।”

এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের সামনে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময়, ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে মন্তব্য করেন। তিনি দেশটিকে একটি ‘পরমাণু শক্তিধর দেশ’ হিসেবে বর্ণনা করেন। তবে, তার এই মন্তব্যে প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্রের মিত্র দক্ষিণ কোরিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে দক্ষিণ কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণ করা এবং সেই লক্ষ্যে অবিচল থাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০