পরীক্ষামূলক
LIVE TV

৪১ বছর অপেক্ষা ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাসের সাক্ষী হতে চলেছে বিশ্ব ক্রিকেট। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ভারত টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে দলটি। অপরদিকে, পাকিস্তানও সব বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। আজকের লড়াই শুধুমাত্র একটি ট্রফির জন্য নয়, এটি দুই দেশের কোটি ভক্ত-সমর্থকের আবেগ, সম্মান এবং গৌরবের প্রতিফলন।

ভারত এশিয়া কাপে আটবার চ্যাম্পিয়ন হলেও, পাকিস্তান জিতেছে দুইবার। কিন্তু অবাক করা ব্যাপার হলো, কখনোই এই দুই দল ফাইনালে একে অপরের মুখোমুখি হয়নি। আজ সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।

এবারের আসরে ভারত দুইবার পাকিস্তানকে হারালেও, ফাইনালের চাপ সম্পূর্ণ ভিন্ন। এক ম্যাচেই ঘুরে যেতে পারে সব হিসাব-নিকাশ।

ভারতের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশ্রণ। জাসপ্রিত বুমরাহর ইয়র্কার, কুলদীপ যাদবের স্পিন এবং শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের বড় ভরসা।

পাকিস্তানের পেস আক্রমণ- শাহীন আফ্রিদি, হারিস রউফ বিশ্বমানের। ব্যাটিংয়ে ফখর জামান এবং সাহেবজাদা ফারহান যদি ফর্মে থাকেন, তাহলে ভারতের জন্য কঠিন হয়ে পড়তে পারে ম্যাচটি।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলছেন, ‘এটা স্নায়ুর লড়াই। শাহীন আফ্রিদিকে ভারতের টপ অর্ডার ভাঙতেই হবে।’

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। দুই দলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে ভারত। তারা জিতেছে ১২ ম্যাচ। অন্যদিকে পাকিস্তানের জয় মাত্র ৩ ম্যাচে।

দেশের মাটিতে পাকিস্তানকে ২ বার হারিয়েছে ভারত। পাকিস্তান অবশ্য কখনোই ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামেনি। অ্যাওয়ে ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র একটি ম্যাচ।

দুই দল সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। এখানে ভারতের জয় ১০ ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র ২টি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন