পাকিস্তান জেতায় ফাইনালে উঠতে বাংলাদেশের যে সমীকরণ
জমে ওঠেছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। তাই জমে ওঠেছে ফাইনালে ওঠার লড়াইও। চার দলের লড়াইয়ে শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ম্যান ইন গ্রিনরা।
এদিকে পাকিস্তান জেতায় দলগুলোর ফাইনালে ওঠার সমীকরণে এসেছে পরিবর্তন। চার দলের সামনেই সুযোগ আছে ফাইনালে খেলার। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে বাংলাদেশকে এখন কি করতে হবে সেই হিসাব মেলাতে ব্যস্ত টাইগার ক্রিকেটপ্রেমীরা।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টাইগাররা আজ মাঠে নামবে ভারতের বিপক্ষে। এরপর আগামীকাল প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচের একটিতে জিতলেও ফাইনালে ওঠতে পারে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে আজ বাংলাদেশ হারলেও যদি আগামীকাল পাকিস্তানকে হারাতে পারে তাহলে ফাইনালে খেলবে বাংলাদেশই। তবে যদি আজ ভারতকে হারিয়ে কাল পাকিস্তানের বিপক্ষে হেরে যায়, তাহলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে নেট রান রেটের হিসেবে ফাইনালিস্ট নির্ধারিত হবে। আর শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে।
মন্তব্য করুন