পরীক্ষামূলক
LIVE TV

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের, একাদশে আসতে পারে বড় পরিবর্তন

সুপার ফোরে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। ভারতের বিপক্ষে হারের পর দলটি এখন কার্যত বিদায়ের সীমানায়। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ জিততেই হবে— না পারলে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা প্রায় নিশ্চিত। ফলে সালমান আলী আগার নেতৃত্বাধীন দলের জন্য এটি রীতিমতো বাঁচা-মরার লড়াই।

ভারতের বিপক্ষে হারের পর একাদশ নির্বাচন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সে ম্যাচে পাকিস্তান লড়াই করলেও দল সাজানো নিয়ে সমালোচনা ছিল বেশ। তাই আজকের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

এবারের টুর্নামেন্টে পাকিস্তান এখনো স্থির হতে পারেনি একাদশ নিয়ে। প্রতিটি ম্যাচেই আসছে পরিবর্তন। ভারতের বিপক্ষে হাসান নওয়াজ জায়গা হারিয়েছিলেন, তবে তার বদলি হুসেইন তালাত প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরং দলের পারফরম্যান্সে পড়েছিল নেতিবাচক প্রভাব। তাই আজ আবারও একাদশে ফিরতে পারেন হাসান নওয়াজ।

এছাড়া বাড়তি একজন স্পিনার নামানোর পরিকল্পনাও করছে পাকিস্তান। সেই ক্ষেত্রে সুফিয়ান মুকিমকে দেখা যেতে পারে মূল দলে। অন্যদিকে অফ ফর্মে থাকা শাহীন আফ্রিদি একাদশ থেকে বাদ পড়তে পারেন।

সম্ভাব্য একাদশ
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন