RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি 
২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ডাহুক নদী থেকে নিখোঁজের দুই দিন পর আলিয়া খাতুন (৬২) নামের এক মানুসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায় নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীর পানিতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় ঐ নারীর মরদেহ দেখতে পান। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার আলী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত নারী আলিয়া খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যেতে পারেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত  চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০