আইডিইবি রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ডিপ্লোামা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের (আইডিইবি) উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর টুলটুলি পাড়ায় আইডিইবি ভবনে শনিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য ১০ গ্রেড সংরক্ষিত রাখা ও বিএসসি ইঞ্জিনিয়ারিংদের এই গ্রেডে প্রবেশ না করতে অনুরোধ জানান।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি প্রকৌশলী মো. কবির হোসেন বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের সম্পদ। আন্দোলনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দমিয়ে রাখা যাবে না। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়রা রাজপথে আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি আদায় করে আসছে। প্রয়োজন হলে আবারো আন্দোলনে নামবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ডিপ্লোামা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক- পেশাজীবী সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী নওশের আহমেদ তামান্না, কেনিক আইডিবি সদস্য (অর্থ) প্রকৌশলী মনিররুজ্জামান, কেনিক আইডিবি (মুক্তিযুদ্ধ বিষয়ক) সদস্য প্রকৌশলী তৈয়ব আলী মুকুল, প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারি মিলন, আইডিইবি রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এ আর জামিল ইদি ও সদস্য সচিব আহসান হাবীব। প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এছাড়াও রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পাবনা ও ঈশ্বরদী জেলার আইডিইবি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক, পেশাজীবী, সংগ্রাম পরিষদের প্রতিনিধি নেতৃবৃন্দের নিয়ে এই সম্মেল অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগ থেকে আসা বিভিন্ন সদস্য সচিব ও আহব্বায়কগণ এসময় উপস্থিত ছিলেন।#
মন্তব্য করুন