পরীক্ষামূলক
LIVE TV

রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিড়ে বিতর্ক ও উত্তেজনা

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে মাঠের খেলা শুরুর আগেই দুই দলের ম্যাচ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা নাকি পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)-এর কাছে।

বিষয়টি নিয়ে আলোচনা ছড়ালে, এনডিটিভির এক বিশেষ অনুষ্ঠানে মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া।

আজহারউদ্দিন এই বিতর্ককে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তার ভাষায়, ‘হাত মেলানো খেলারই অংশ। এতে ভুল কিছু নেই। যদি খেলেন, তবে নিয়ম মেনেই খেলতে হবে। প্রতিবাদ করার জন্য খেলার মানে নেই।’

অন্যদিকে, নিখিল চোপড়া বিষয়টি নিয়ে ভিন্ন মত দেন। তিনি বলেন, হয়তো মাঠে কোনো বিরূপ মন্তব্য বা বাকবিতণ্ডা হয়েছিল, যার ফলে ভারতীয় দল হাত মেলানো থেকে বিরত থাকে। তার মতে, ‘গৌতম গম্ভীর কিংবা সূর্যকুমার যাদবের মতো সিনিয়ররা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই এমনটি করেছেন।’

তবে তিনি সতর্ক করেন, এই ধরনের আচরণ খেলোয়াড়দের মানসিকতায় প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে শাস্তির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। যদিও হালকা সুরে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কিছু নাটক থাকে। তাই বলব, ‘পিকচার আভি বাকি হ্যায়!’

আজহারউদ্দিন আবার মনে করিয়ে দেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা এবং অতীতের সঙ্গে বর্তমান সময়কে তুলনা করা ঠিক নয়।
উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত। এবার সুপার ফোর পর্বে দুই দলের মধ্যকার এই মহারণ ঘিরে উত্তেজনা মাঠের বাইরেও ছড়িয়েছে চরমে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন