লালমনিরহাটে শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদোৎসবের আনুষ্ঠানিকতা
সারা দেশের মতো লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে পুরোদমে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ বছর লালমনিরহাট জেলায় মোট ৪৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১৬২টি, আদিতমারীতে ১১৪টি, কালীগঞ্জে ৯১টি, হাতীবান্ধায় ৭২টি এবং পাটগ্রামে ২৯টি পূজামণ্ডপে আয়োজনের প্রস্তুতি চলছে।
ইতোমধ্যে বেশির ভাগ মণ্ডপে প্রতিমার কাঠামো তৈরি সম্পন্ন হয়েছে, এখন চলছে রঙ করার কাজ।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদোৎসবের আনুষ্ঠানিকতা। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয় এই মহালয়ায়। শাস্ত্র মতে, এ সময়ে দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যে আগমন করেন।
এ উপলক্ষে লালমনিরহাটের মন্দির ও পূজামণ্ডপগুলোতে চলছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান। চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন, ঢাক-কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবীকে আহ্বান জানান ভক্তরা।
মন্তব্য করুন