পরীক্ষামূলক
LIVE TV

দীর্ঘদিনের বিরোধে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে সমাধান পেল সঠিবাড়ি বাজার জামে মসজিদ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা সঠিবাড়ি বাজার জামে মসজিদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। একপক্ষ এটিকে জামে মসজিদ হিসেবে দাবি করলেও অপরপক্ষ ওয়াক্তিয়া মসজিদ হিসেবে চালানোর পক্ষপাতি ছিল। এ নিয়ে দফায় দফায় উত্তেজনা, হামলা ও বিরোধ সৃষ্টি হয়।

বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল উজুখানা, ইমাম-মুয়াজ্জিন নিয়োগ এবং মসজিদ পরিচালনা কমিটি গঠন। দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।আশেপাশের আরও দুইটি মসজিদ—সঠিবাজার খানকা জামে মসজিদ ও উত্তর গোবধা বায়তুল নুর জামে মসজিদ থেকে বিরোধপূর্ণ সঠিবাড়ি বাজার জামে মসজিদের দূরত্ব মাত্র ৫০০ মিটার হওয়ায় উত্তেজনা আরও প্রকট হয়।

এমন পরিস্থিতিতে বারবার সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে প্রশাসন উদ্যোগী হয়।

২০ সেপ্টেম্বর সকাল ১১টায় লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফজলুল হক এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাদ আহম্মেদের নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়,উপস্থিত ছিলেন আদিতমারি থানার অফিসার ইনচার্জ আকবর আলী সভায় সাবেক দুর্গাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো:সালেকুজ্জাম, মসজিদ কমিটির সভাপতি আনিসুর ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়

উজুখানা সরিয়ে ফেলা হবে।সঠিবাড়ি বাজার জামে মসজিদে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হবে।ইমাম ও মুয়াজ্জিন পরবর্তী সময়ে গঠিত নতুন কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।মসজিদ কমিটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ও সম্মতিতে গঠন করা হবে।

উল্লেখ্য যে, ১৯ সেপ্টেম্বর সঠিবাড়ি মসজিদে তালা ঝুলে থাকার কারণে এর আগে মুসল্লিরা বাধ্য হয়ে সড়কে জুমার নামাজ আদায় করেছিলেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আলোচনা সভা শেষ এ মো:ফজলুল হক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গুলো সকলের উদ্দেশ্য জানিয়ে দেন এবং বলেন যে “আলহামদুলিল্লাহ,আমরা দীর্ঘদিনের একটি বিরোধ সমাধান করতে পেরেছি এজন্য স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্তিত মুসল্লীদের ধন্যবাদ।এখানে কোন সংঘাত ছাড়াই আমরা এর সমাধান করতে পেরেছি এটি আমাদের সকলের জন্য অনেক বড় একটি পাওয়া।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বলে জানান স্থানীয় উপস্থিত মুসল্লীদের মুখপাত্র দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: সালেকুজ্জামান এবং তিনি বলেন, দীর্ঘদিনের চলমান বিরোধ অবশেষে শান্তিপূর্ণভাবে মীমাংসা হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আমরা আশা প্রকাশ করছি ভবিষ্যতে আর কোনো উত্তেজনা সৃষ্টি হবে না এবং মসজিদকে ঘিরে ঐক্য বজায় থাকবে।পরবর্তীতে মসজিদকে ঘিরে কোন উত্তেজনার সৃষ্টি হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন