RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

‎টাকা চুরির অভিযোগ করায় অভিযোগকারীকে পিটিয়ে হত্যা

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বিরামপুরের টাকা চুরির অভিযোগ করায় সাজেদুল ইসলাম নামে ৩৮ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

‎বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিন দাউদপুর গ্রামের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম ওই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। নিহত সাজেদুল ইসলাম মৌসুমি ফল ব্যবসায়ী ছিলেন।

‎অভিযুক্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের রায়হান কবির (২২) ও তাঁর চাচাতো ভাই নুরুন্নবী ইসলাম (২৩)। ঘটনার পর তাঁরা পলাতক।

‎বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

‎জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রায়হান কবির সাজেদুলের কাছে টাকা ধার চান। সাজেদুল টাকা দিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষন পর বাড়িতে রাখা সাজেদুলের গচ্ছিত ছয় হাজার টাকা হারিয়ে যায়। তিনি এ ঘটনায় রায়হান কবিরকে জিজ্ঞেস করলে প্রথমে অস্বীকার করেন। এ নিয়ে বাগবিতন্ডার পর রায়হান তাঁর চাচাতো ভাই নুরুন্নবীকে ডেকে আনেন। পরে দুজনে মিলে বাঁশের লাঠি দিয়ে সাজেদুলকে এলোপাতাড়ি মারধর করেন। মারধরের একপর্যায়ে তাঁরা সাজেদুলের বুকে ও অন্ডকোষে লাথি মারেন। এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাধা দিতে গেলে সাজেদুলের মাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবার তাঁকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফুলবাড়ীতে তার মৃত্যু হয়।

‎ওসি বলেন, ‘টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুজন পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০