RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সড়কে ভয়াবহ ভাঙন, ১৫ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। মাটি ধ্বসে ইউনিয়নের থানাঘাট বাজারের পাশে ফুলকুমার নদীর ব্রিজ থেকে একশ গজ দূরে সড়কটির বড় অংশ ভেঙে পড়ায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‎অপর প্রান্তে প্রায় ১৫ হাজার মানুষের বসবাস। এখানে তিনটি বাজার, ১১টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বিজিবি ক্যাম্প, ৫০টি পোল্ট্রি খামারসহ গ্রাম শহর উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। ফলে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও কৃষক এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন। ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চললেও বড় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে কৃষিপণ্য, খামারের খাবার, ডিম ও নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহন ব্যাহত হচ্ছে।

‎স্থানীয়রা অভিযোগ করেছেন, অপরিকল্পিত সড়ক নির্মাণ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ও গাইডওয়াল না থাকায় সড়কটি দ্রুত ভাঙনের কবলে পড়েছে। অবৈধ বালু উত্তোলন ও বর্ষার পানি মাটিধসকে ত্বরান্বিত করেছে। গত একমাস ধরে সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে আছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

‎স্থানীয় উদ্যোক্তা ও চিকিৎসক শরিফুল ইসলাম জানান, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে স্থানীয় উদ্যোক্তাদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

‎পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ইউএনও মহোদয়কে অবগত করেছি, তিনি লোক পাঠাবেন বলেছেন। আশা করছি দ্রুতই কাজ শুরু হবে।

‎উপজেলা নির্বাহী অফিসার দীব জন মিত্র জানান, আমি নিজে গিয়ে সড়কটি দেখেছি। অবস্থা খুবই ভয়ঙ্কর। যেহেতু এটি নদী সংলগ্ন সড়ক, গাইডওয়াল দিয়ে টেকসই সংস্কার করতে হবে। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানিয়েছি। এ সপ্তাহের মধ্যেই প্রাক্কলন তৈরি করে কাজ শুরু করার চেষ্টা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০