RCTV Logo নীলফামারী প্রতিনিধি
৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন

এখনও শ্রমজীবী মানুষের সাথে ধনী শ্রেণীর বৈষম্য করছে সরকার: মোশরেফা মিশু

ছবিঃ আরসিটিভি

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে শ্রমজীবী মানুষের সঙ্গে বৈষম্য চলছে। “রাষ্ট্রে এখনও শ্রমজীবী মানুষের সাথে ধনী শ্রেণীর বৈষম্য করছে সরকার,” বলে অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

মোশরেফা মিশু বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পরে চার বার শ্রমিকদের গুলি করে হত্যা করেছে। ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকার গঠনের পর ৩০ সেপ্টেম্বর আশুলিয়ার বেঙ্গল টেক্স গার্মেন্টসে মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালানো হয়। এতে কাওছার নামে এক শ্রমিক নিহত হন। এরপর ২৩ অক্টোবর আশুলিয়ার আরেকটি কারখানায় একই দাবিতে আন্দোলনের সময় ফের গুলি চালানো হয়। সেখানে চম্পা নামে এক নারী শ্রমিক নিহত হন। সম্প্রতি ২ সেপ্টেম্বর নীলফামারীর উত্তরা ইপিজেডে গুলি চালিয়ে হাবিব নামের আরও এক শ্রমিককে হত্যা করা হয়েছে।”

সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে মিশু বলেন, “একেকজন উপদেষ্টা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অথচ শ্রমিকদের জন্য ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি এখনো কার্যকর হয়নি। গত ২০২৩ সালের নভেম্বরে আন্দোলন ও রক্তপাতের মধ্য দিয়ে এ মজুরি ঘোষণা হয়েছিল। কিন্তু উত্তরা ইপিজেডসহ অনেক কারখানায় তা বাস্তবায়ন হয়নি।”

সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তোফাজ্জল হোসেন পাঁচ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে নিহত শ্রমিক হাবিবের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি ছিল অন্যতম।

এ সময় অ্যাড. মাহবুবুর রহমান ইসমাঈল, শ্রমিকনেতা রাজু আহমেদ, সাইফুল ইসলাম, আবু সাঈদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০