পরীক্ষামূলক
LIVE TV

হানিফ ফ্লাইওভারের পাশে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক মো. ইমরান (৫০) ও যাত্রী মো. শহিদুল (৫০)। আহত মো. রফিক (৫০)-এর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মী পবিত্র জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত ইমরান মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আব্বাস আলীর ছেলে। অপর নিহত শহিদুলের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত রফিককে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন