RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামে আগমনী বাজারে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে বিরল এক ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা একটি ১০ ফুট দৈর্ঘ্যের বিশাল অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের হাতে হস্তান্তর করেছে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে গ্রামের এক শিশু ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় ভেলং নামের এক ব্যক্তির বাড়ির পাশে গাছের গোড়ায় অজগরটিকে শুয়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। শিশুর চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসে। স্থানীয়দের উপস্থিতি ও শোরগোলে ভয় পেয়ে অজগরটি গাছের ডালে উঠে যায়। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে শতশত মানুষ অজগর সাপটি এক নজর দেখতে ভিড় জমায়।

‎গ্রামবাসী জানান, এ অঞ্চলে আগে কখনো অজগর সাপ দেখা যায়নি। আশেপাশে বনজঙ্গলও নেই। তাদের ধারণা, গত কয়েক বছরের কোনো এক বন্যার সময় পাশের ধরলা নদী থেকে সাপটি ভেসে এসে এলাকায় আশ্রয় নিতে পারে।

‎পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মো. হোসেন আলী ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

‎স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, ‘আমরা অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমাদের এলাকায় কখনো এমন সাপ দেখা যায়নি। সম্ভবত ধরলা নদী থেকেই এটি এসেছে।’

‎বন বিভাগের সেবাকর্মী আশরাফুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে কার্যালয়ে আনা হয়েছে। পরবর্তীতে এটি নিরাপদ বনে অবমুক্ত করা হবে।

‎গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলী জানান, উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং আনুমানিক বয়স প্রায় ১০ বছর। আমাদের স্বেচ্ছাসেবীরা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত। তাই কুড়িগ্রামে বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণে আমরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০