RCTV Logo রাজশাহী ব্যুরো
৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:২২ অপরাহ্ন

রাকসু নির্বাচনে সেনাবাহিনী আনার কোনো পরিকল্পনা নেই: রাবি উপাচার্য

ছবিঃ আরসিটিভি

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিনে সেনাবাহিনী আনার বিষয়ে কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, “এই মুহুর্তে আমি বলতে পারছি না পরিস্থিতি কেমন হতে পারে । এমনকি নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও করে তারা ওই পর্যায় পর্যন্ত নামবে কি-না সেটা আমি বলতে পারছি না। আমার ব্যক্তিগত কোনো ইচ্ছে নেই নির্বাচনে সেনাবাহিনীর ইনভলভমেন্ট থাকুক। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

শিক্ষক নিয়োগে অনিয়মের প্রশ্নে তিনি বলেন, “শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা নতুন পদ্ধতি চালু করেছি। এখানে ব্যক্তিগত সম্পর্ক বা পরিচিতির ভিত্তিতে কিছুই হয় না। কোনো সুপারিশে মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন।”

সংবাদ সম্মেলনে রাবি উপ-উপাচার্য (শিক্ষা), অধ্যাপক ফরিদ উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার সহ প্রশাসনের কর্তা-ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১০

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১১

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১২

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৩

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৪

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৫

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৬

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৮

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৯

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

২০