RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তেঁতুলিয়ায় যুবদলের দুই নেতা বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম। বহিষ্কৃতরা হলেন ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল এবং ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।

তথ্যসূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল। এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে খন্দকার আবু নোমান এনাম বলেন,তদন্তে দুজনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিচ্ছন্ন পরিবেশ চাই।

তিনি আরও বলেন, বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলাও রয়েছে। শৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০