RCTV Logo ডেস্ক রিপোর্ট
২২ অগাস্ট ২০২৫, ৫:৩০ অপরাহ্ন

নীলফামারীতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত

নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার বাসিন্দা মাহাবুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল দুপুরে বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তিনি নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে ওভারটেক করার সময় সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বালুবোঝাই ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ বিষয়ে ওসি এম আর সাঈদ আরও জানান, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার মামলা করতে আগ্রহী নয়। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১০

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১১

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১২

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৩

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৪

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৫

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

১৭

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

১৮

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

১৯

যুদ্ধ পরিস্থিতিতে ‘ফিনালিসিমা’ নিয়ে উয়েফার নতুন বার্তা

২০