RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

১৮ বছর আগে বরখাস্ত ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

ছবি : সংগৃহীত

১৮ বছর আগে বরখাস্ত হওয়া দেশের ৩২৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাদের চাকরির সকল সুযোগ-সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছে, এই বরখাস্তের সিদ্ধান্ত ছিল অসাংবিধানিক এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সার্বভৌম ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ। আদালতের মতে, একটি সংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, দেশের বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ৩২৮ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ ছিল, তারা দায়িত্ব পালনে অনিয়ম ও পক্ষপাতিত্ব করেছেন। তবে দীর্ঘ সময়েও এসব অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সেই সময় থেকেই আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

তৎকালীন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালত বলেন, এই কর্মকর্তারা কোনো ধরনের নিয়ম ভঙ্গ করেননি। তৎকালীন সময়ে প্রশাসনিকভাবে যেভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, তা ছিল অবৈধ ও অন্যায়।

রায়ে আরও বলা হয়েছে, ওই বরখাস্ত আদেশে কোনো নিয়ম মানা হয়নি এবং বিষয়টি ছিল রাজনৈতিক প্রভাবিত ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার। এখন যারা জীবিত আছেন, তাদের চাকরিতে পুনর্বহারের পাশাপাশি বকেয়া বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধাও ফিরিয়ে দিতে হবে। আর যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারবর্গকে ওই সব সুবিধা পরিশোধ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১০

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১১

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৩

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

১৪

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১৫

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১৭

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৮

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৯

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

২০