RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার, আটক সৎভাই

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে সহিবুর রহমান স্বপন প্রধান (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সাবরেজিস্টারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগষ্ট) সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা স্থানীয় মুসল্লিরা কচুরিপানার ভেতরে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

‎নিহত স্বপন প্রধান নাগেশ্বরী পৌরসভার সাতানীপাড়া এলাকার বাসিন্দা এবং মুজিব সরকার কর্মচারী হিসেবে সাবরেজিস্টার পদে কর্মরত ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি শহরের গেদ্ধারের বিলের পাশে জমি কিনে লেক সিটি নামে একটি প্রকল্প গড়ে তোলেন। এছাড়া বিলের পাড়েই হলিকেয়ার ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের ঘর ভাড়া দিয়েছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রায় সময় ওই ক্লিনিকের পাশে একটি গোলঘরে বসতেন। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে অজ্ঞাত কেউ তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশেরও ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

‎এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের সৎভাই তালহাকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

‎নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “মরদেহ কচুরিপানার নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তাকে হত্যা করে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।”

‎মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০