RCTV Logo ডেস্ক নিউজ
১৯ জানুয়ারী ২০২৫, ২:৩২ অপরাহ্ন

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় আওয়ামী লীগকে দুষলেন প্রেস সচিব

শফিকুল আলম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৯ জানুয়ারি) সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তরবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে। শফিকুল আলম বলেন, ‘শেখ মজিবুর রহমানের জুট চুক্তি নিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। এর ফলাফল, ১৯৭৪ সালে ১০ লাখ মানুষ না খেয়ে মারা গেছে।’

২০২৫ সালের বাজেট জনবান্ধব হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তরবর্তীকালীন সরকার। নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেস সচিব বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেইসঙ্গে কী পরিমাণ সংস্কার চায় তার ওপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমল তেলের দাম

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

১০

মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

১১

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

১২

বিচ্ছেদের পথে বিজয়? খোরপোশ দিতে হতে পারে ৩৫০ কোটি রুপি!

১৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের

১৪

ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনলেন ক্রিস গেইল

১৫

বক্স অফিসে অক্ষয়ের বিধ্বংসী কামব্যাক, মাত্র ৪ দিনেই ‘ভূত বাংলা’র আয় ১০০ কোটি ছাড়াল

১৬

বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আলাকারাজ-সাবালেঙ্কা

১৭

মন্ত্রণালয় থেকে করা হচ্ছে সিসিটিভি নজরদারি, সুষ্ঠুভাবে চলছে পরীক্ষা

১৮

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন রিকশাচালক স্বামী

২০