RCTV Logo ডেস্ক নিউজ
১৯ জানুয়ারী ২০২৫, ১:৫০ অপরাহ্ন

রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন। সরকারের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ভোটের দিকেই এগুচ্ছে ইসি। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামীকাল সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করছে নির্বাচন কমিশন। এ কাজে কারিগরী সহায়তা দিচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি – ইউএনডিপি।

আজ রোববার সকালে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির পক্ষ থেকে ইসিকে ল্যাপটপ ও স্ক্যানার হস্তান্তর করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, ৬ মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শেষ করতে চায় ইসি। সব ভোটারের তথ্য স্বচ্ছতার সাথে যাচাইয়ের মাধ্যমে ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর হবে বলেও প্রত্যাশা তার। চলতি বছরের মাঝামাঝির মধ্যে বিএনপির ভোট দাবি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মাঝে ঢুকতে চায় না ইসি। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ইসি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এটি পুরো জাতির প্রত্যাশা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, নির্বাচনে সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা করছে ইউএনডিপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১১

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১২

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৩

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

১৪

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ঝুলছে আমের মুকুল 

১৫

দিনাজপুর থেকে ১৬ মার্চ সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

গাইবান্ধায় নারীর অধিকারের দাবিতে মানববন্ধন

১৭

নীলফামারীতে পুরুষের সমান কাজ করে মজুরীতে বৈষম্য নারীরা

১৮

ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা

২০