RCTV Logo খাইরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় বিএনপির দুই নেতা বহিষ্কার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর এবং দণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে’পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতরাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক জয়নুল আবেদিন স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।

চপল ও মাহমুদ পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর এবং দণ্ডপ্রাপ্ত দুই আসামি ছিনতাই মামলার প্রধান দুই আসামি।

উল্লেখ্য যে, পাটগ্রাম ও হাতীবান্ধা দুই থানায় পুলিশ বাদী হয়ে দায়ের করা পৃথক দুই মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করে ‘অগণিত অজ্ঞাতনামা’ আসামি করা হয়েছে। এসব আসামির অনেকেই বিএনপি ও দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০