RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৪ জুলাই ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

গাইবান্ধায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা

ছবিঃ আরসিটিভি

‘নীতিবান শিশু সুখী বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় জেলার সাতটি উপজেলার ৬১টি স্কুলের দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন।

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প ২০২৫ বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম। সহকারি কমিশনার (শিক্ষা শাখা) সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ চন্দ্র কুমার দাস৷ গাইবান্ধা সদর ইউএনও মাহমুদ আল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষকরাই নৈতিক গুণাবলিক শিখিয়ে শিশু শিক্ষার্থীদের বুঝিয়ে আজকের শিশুকে আগামি দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই চেষ্টায় আমরা সফল হলে পাইলট প্রোগ্রামটি সারা দেশব্যাপী বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই প্রোগ্রামটিতে যে স্কুলগুলো ভালো করবে তাদের জন্য ইন্সেন্টিপ এরও ব্যবস্থা আছে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন বলেন, নৈতিক মূল্যবোধ গঠনে সত্য কথা বলা, প্রতারণা না করা, নিজের কাজে স্বচ্ছ থাকা, নীতিবান হিসেবে গড়ে তোলা, কেউ না দেখলেও সঠিক কাজ করা, অন্যের অনুভূতি বুঝতে শেখানো, সবার সাথে উদার আচরণ করা, স্কুলের কাজ সময় মত করতে শেখা, বাড়ির দায়িত্ব পালন করতে শেখা, রুটিন মেনে চলা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাসহ প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে, শেখাতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১২

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৩

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৫

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৬

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৭

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৮

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৯

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

২০