RCTV Logo বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

‘কিং’ সিনেমায় যে চরিত্রে দেখা যাবে শাহরুখকে

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে নতুনরূপে ফিরে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দর্শকদের উপহার দিয়ে ঝড় তোলেন তিনি। ব্যবসাসফল সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাদশাহ।

আবারও অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ফিরছেন কিং খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ এক ভয়ঙ্কর ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে বাদশাহকে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে। আর এ সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খানের।

জানা গেছে, ‘কিং’ সিনেমায় এক বিদেশি কারাগার কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল অ্যাকশন দৃশ্য। এই দৃশ্যের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করেছেন শাহরুখ খান।  এই অ্যাকশন দৃশ্যে বাদশাহ একাই মোকাবিলা করছেন দুই শতাধিক স্টান্টম্যানকে। শুধু তাই নয়, দৃশ্যটির পরিকল্পনা ও কোরিওগ্রাফির জন্য পরিচালক সিদ্ধার্থ আনন্দ এনেছেন তিনজন আন্তর্জাতিক অ্যাকশন বিশেষজ্ঞ। এ সিনেমাটিতে তার চরিত্রে যেমন রয়েছে নির্মমতা, তেমনি রয়েছে ঝলমলে গ্ল্যামার।

গত ১৫ জুন কারাগারের ভেতরে জনসমাগমের দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নিয়েছিলেন প্রায় দুই শতাধিক স্টান্ট পারফর্মার। ২১ জুন পর্যন্ত চলবে এই অ্যাকশন দৃশ্যের শুটিং।

এ সিনেমায় শাহরুখ ও সুহানা খান ছাড়াও আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল, অভয় ভার্মা প্রমুখ। এ সিনেমার মূল খলচরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমাটি প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে শুটিং করা হবে। এটি ২০২৬ সালের গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। আর এ সিনেমার পটভূমি সংগীত করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন আর গানের সুরকার হিসেবে থাকছেন সাচিন-জিগার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১০

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১১

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১২

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৪

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৭

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

২০