RCTV Logo ডেস্ক রিপোর্ট
৯ জুন ২০২৫, ১২:২২ অপরাহ্ন

দেশের ৬ অঞ্চলে তাপপ্রবাহ, সামনে আরও গরমের আশঙ্কা

বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগ এবং ফেনী ও ময়মনসিংহ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের সর্বত্র দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গরমের অনুভূতিও আরও তীব্র হতে পারে।

সোমবার (৯ জুন) সকাল ৯টায় প্রকাশিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু এখন বাংলাদেশে তুলনামূলকভাবে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে। মঙ্গলবার (১০ জুন): রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার (১১ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। বৃহস্পতিবার (১২ জুন): দেশের বেশিরভাগ এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবার (১৩ জুন): চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকা এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সারাদেশে তাপমাত্রা সামান্য কমবে।

তাপপ্রবাহের পাশাপাশি সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে কিছুটা স্বস্তি এলেও গরমের দাপট পুরোপুরি কমবে না বলেই ধারণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০