RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
৬ জুন ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

ঈদ উৎযাপন করতে পঞ্চগড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ

ছবিঃ পঞ্চগড় প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানী করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন কর্মরত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

শুক্রবার ( ৬ জুন ) সরকারি-কর্মকর্তা কর্মচারীদের অফিস শেষ হয়। সরকারি ঘোষণা মতে, ৬ জুন থেকে ১৪জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি। সব মিলিয়ে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও কর্মরত বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জেলার বিভিন্ন প্রান্তে ও বিভিন্ন এলাকার মানুষ ঈদ করতে নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরছেন।

৬ জুন সকালে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে হানিফ কাউন্টার সামনে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে, গণপরিবহন কাউন্টারের সামনে এছাড়াও পঞ্চগড় ট্রেন স্টেশনে ঈদ ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নাড়ির টানে বিভিন্ন প্রান্তের মানুষকে বাড়ি যেতে দেখা যায়।

পঞ্চগড় জেলার সিদ্দিকুর রহমান জানান, ঢাকায় আমি চাকরি করি। দীর্ঘদিন পর মা, বাবা, ভাই বোন ও আত্নীয় স্বজনের সাথে এবং ঈদুল আজহার কুরবানী ভাগাভাগি ও ঈদ করতে নাড়ির টানে বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়িতে পরিবারের সবাইকে সাথে নিয়ে ঈদ করবো এবং একইসাথে সবাই মিলে আনন্দ করবো।

তেতুলিয়া উপজেলার সেলিম রেজা বলেন, ঈদের ছুটির শেষে বাড়িতে যাচ্ছি আমি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, এবার ঈদে লম্বা ছুটি থাকায় মা, বাবা ও পরিবার পরিজন নিয়ে বাড়িতে এক সঙ্গে ঈদ ও আনন্দ করবো। এভাবে পরিবার পরিজন নিয়ে বাড়িতে ঈদ করার জন্য জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছেন।

অপরদিকে,পঞ্চগড় জেলার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষকে নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, গোয়েন্দা বিভাগ, ও সশস্ত্র বাহিনীর টিম শহরের আনাচে-কানাচে টহল জোরদার করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০