RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মে ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সারাদেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে এনআইডি সেবা গ্রহণ করতে এসে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (১৩ মে) এনআইডি কার্যক্রমের এই সমস্যার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এ এস এম হুমায়ুন কবীর জানান, এনআইডি সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সেই ওটিপি আসছে না। ফলে সার্ভারে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তারা। এতে এনআইডির অনলাইন সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন,

“আমাদের সার্ভার বন্ধ নয়। এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য আমরা একটি ওটিপি সার্ভিস কিনেছি। যাদের কাছ থেকে সার্ভিসটি নিয়েছি, তাদের সিস্টেমে সমস্যার কারণে ওটিপি আসছে না। তারা সমস্যা সমাধানে কাজ করছে। ঠিক হয়ে গেলে সেবা কার্যক্রম পুনরায় চালু হবে।”

ইসির কয়েকজন মাঠ কর্মকর্তা জানান, সকাল থেকেই ওটিপি না আসায় সেবাগ্রহীতাদের সেবা দিতে পারছেন না তারা। অনেকেই সেবা নিতে এসে অপেক্ষা করছেন।

কর্মকর্তারা আরও জানান, দুপুরের মধ্যে সমস্যার সমাধান হতে পারে বলে তাদেরকে অবহিত করা হয়েছে।

সারাদেশে অনলাইনে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় সেবা প্রার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছে। তবে বিকল্প উপায়ে যেসব কার্যক্রম পরিচালনা করা সম্ভব, তা চালু রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১০

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১২

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৭

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

১৮

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

১৯

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

২০