RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৫, ৩:২১ অপরাহ্ন

“ওদিক থেকে গুলি চললে, এদিক থেকে গোলা ছোড়া হবে”: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, পাকিস্তানের প্রতিটি আগ্রাসী পদক্ষেপের জবাবে ভারতের প্রতিক্রিয়া আরও কঠোর হওয়া উচিত। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতির ঘটনার পর এই বক্তব্য দেন মোদি।

রবিবার (১১ মে) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন— ওহা সে গোলি চলেগি, ইহা সে গোলা চলেগা”, অর্থাৎ “ওদিক থেকে যদি গুলি ছোড়া হয়, তবে এদিক থেকে গোলা ছোড়া হবে।”

সূত্রমতে, মোদির এই নির্দেশকে একটি ‘গেম-চেঞ্জিং’ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে পাকিস্তানের বিমানঘাঁটিতে ভারতের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে।

এর আগে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থাপনায় আক্রমণ চালায়। এই হামলায় ভারতীয় যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র ব্যবহার করা হয়।

পাল্টা জবাবে ইসলামাবাদ ‘বুনইয়ানুম মারসুস’ নামে একটি সামরিক অভিযান চালায় ভারতের বিরুদ্ধে। উভয় দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করার দাবি করলেও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে।

এই প্রেক্ষাপটে, যুদ্ধের স্থায়ী সমাধানের পথ খোঁজার লক্ষ্যে সোমবার (১২ মে) ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, রবিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর উদ্দেশে একটি ‘হটলাইন’ বার্তা পাঠায়। সোমবার বেলা ১২টার দিকে দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স’ (ডিজিএমও) পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০