RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

পারমাণবিক কর্মসূচি থেকে একচুলও সরে আসবে না ইরান: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস বা সমঝোতার পথ খোলা রাখবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী অবস্থান ও কথাবার্তার অসঙ্গতি নিয়েও কড়া সমালোচনা করেন।

রোববার (১১ মে) তেহরান থেকে ওমানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরাগচি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আলোচনা বা আপসের প্রশ্নই ওঠে না। আমরা আমাদের নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসব না।” তিনি আরও জানান, তার সাম্প্রতিক সৌদি আরব ও কাতার সফরের পর ওমান সফরে যাচ্ছেন।

রোববার সকালে তেহরানে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাগচি বলেন, “আজ সকালেও তেহরানে অতিরিক্ত কিছু আলোচনা হয়েছে। আমরা আশাবাদী, এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছাতে পারব।”

তবে মার্কিন পক্ষের দ্বৈত বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দুঃখজনকভাবে আমরা প্রতিপক্ষের পক্ষ থেকে অনেক পরস্পরবিরোধী বক্তব্য শুনছি। তাদের সাক্ষাৎকার, অবস্থান ও কথাবার্তায় মিল নেই। আলোচনার টেবিলে একরকম কথা বলছে, বাইরে এসে আরেকরকম — এটাই মূল সমস্যাগুলোর একটি।”

পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে আরাগচি আরও বলেন, “ইরানের পরমাণু কর্মসূচি শক্তিশালী আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। এটি ইরানি জনগণের অধিকার — এবং এই অধিকার নিয়ে কোনও আলোচনা কিংবা আপস হবে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০