RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ৮:২১ অপরাহ্ন

আকাশসীমা খুলে দিল পাকিস্তান

ভারতের সঙ্গে পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান। এর কিছুক্ষণ পরই পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তাদের বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

কিছুক্ষণ আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি আরও লিখেছেন, এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।

এর কিছুক্ষণ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে একটি বার্তায় জানান, ভারত ও পাকিস্তান দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকেল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।”

গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সাথে সাথে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওইদিন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয় পাকিস্তান। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে এবং ড্রোন হামলাও চালানো হয়।

গতকাল শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়, এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয় ইসলামাবাদ থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০