RCTV Logo আরসিটিভি ডেস্ক
৯ মে ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

স্বাস্থ্যের জন্য গাজরের উপকারিতা

বর্তমানে বাজারে সহজলভ্য টাটকা গাজর। পুষ্টিগুণে ভরপুর এই সবজিতে রয়েছে ভিটামিন ‘এ’, পটাশিয়াম, সোডিয়াম, ফোলেট, ভিটামিন ‘সি’ এবং ফাইবার। গাজর কাঁচা খাওয়া যায়, আবার স্যুপ, তরকারি বা ভাপে সিদ্ধ করেও খাওয়া যায়। তবে প্রশ্ন হলো, কাঁচা নাকি সিদ্ধ গাজর—কোনটি বেশি উপকারী?

কাঁচা গাজর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। এতে থাকা প্রচুর ফাইবার অন্ত্রের কার্যক্রমকে সক্রিয় রাখে এবং হজমে সহায়তা করে। এছাড়া কাঁচা গাজরে থাকা ভিটামিন ‘এ’ চোখের জন্য বিশেষ উপকারী। ভিটামিন ‘সি’ এবং ফোলেটও এতে বিদ্যমান।

তবে কাঁচা গাজর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। নাহলে কৃমি বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। বিশেষ করে বর্ষাকালে এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সিদ্ধ বা ভাপানো গাজরেরও অনেক উপকারিতা রয়েছে। বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এটি সহজপাচ্য। গাজর সিদ্ধ করলে বিটা ক্যারোটিন সহজেই ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়, যা চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে।

তবে উচ্চ তাপমাত্রায় বেশি তেল-মসলা দিয়ে গাজর রান্না করলে পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই কম আঁচে বা ভাপে সিদ্ধ করে খাওয়া উত্তম।

গাজরে শর্করার মাত্রা কম। ফলে এটি ডায়াবেটিস রোগীদের জন্যও নিরাপদ। সিদ্ধ গাজরের শর্করার মাত্রা আরও কমে যায়। তাই ডায়াবেটিস রোগীরা এটি অনায়াসে খেতে পারেন।

কীভাবে খেলে বেশি উপকার পাবেন?

  • কাঁচা গাজর সালাদ হিসেবে খাওয়া যায়।

  • স্যুপ বা তরকারিতে মিশিয়ে খেতে পারেন।

  • শিশুরা ও বয়স্করা ভাপে সিদ্ধ গাজর খেতে পারেন।

  • কম তেল ও মসলা দিয়ে রান্না করলে পুষ্টিগুণ অটুট থাকে।

সতর্কতা:

  • গাজর ধুয়ে পরিষ্কার করে খেতে হবে।

  • বর্ষাকালে কাঁচা গাজর খাওয়ার ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বেশি।

  • অতিরিক্ত তেল ও মসলা এড়িয়ে চলা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০