RCTV Logo ডেস্ক রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

স্বৈরাচারী শাসন আমলে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল

ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারী শাসনামলের ১৫ বছর ধরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে রূপান্তর করে সমস্ত ব্যবস্থা ধ্বংসের মুখে এনে ফেলা হয়েছিল। তিনি আরও বলেন, স্বৈরাচারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ ব্যাপক জনরোষের শিকার হয় এবং অনেক সৎ পুলিশ সদস্যকেও এর ফলে মূল্য দিতে হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, এই অনুষ্ঠানে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার, মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা যুগ যুগ ধরে মানুষের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল হতে হবে। তিনি উল্লেখ করেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর, বাংলা নববর্ষসহ বিভিন্ন উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অপরাধের দ্রুততম সমাধান ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রশংসা তাদের প্রাপ্য।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পুলিশ সপ্তাহের এই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। তিনি জানান, কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে, যা করার দায়িত্ব আমাদের। তিনি বলেন, আপনাদের দৈনন্দিন জীবনযাত্রার কঠিনতা আমি বুঝতে পারছি এবং এর সমাধানে আমরা দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও একসঙ্গে বসে কাজের পরিস্থিতি উন্নত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু হওয়া উচিত, এ ইমেজ প্রতিষ্ঠা করতে হবে। কঠিন হলেও এটাই আমাদের ন্যায় এবং আমাদের করতে হবে। তিনি আরও জানিয়েছেন, এবার পুলিশ সপ্তাহে ধর্মনেতা, সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে। এই ধরনের বৈঠক প্রতি বছর হওয়া উচিত বলে তিনি অভিমত ব্যক্ত করেন, যাতে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমে আসে এবং ভুল বোঝাবুঝি না থাকে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে পুলিশ সংস্কারে কিছু দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০