RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

কাশ্মীরের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, কোয়াডকপ্টারটি আকাশসীমা লঙ্ঘন করে নজরদারির চেষ্টা করছিল। ঠিক তখনই সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনারা সেটিকে গুলি করে নামিয়ে দেয়। কর্মকর্তারা বলেন, সময়োপযোগী এই পদক্ষেপ একটি গুপ্তচরবৃত্তির প্রচেষ্টা প্রতিহত করেছে এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কোয়াডকপ্টার হলো চার প্রপেলারের একটি মানববিহীন উড়োজাহাজ, যা প্রায়ই সামরিক নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হয়। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ড্রোনটি ঠিক এমনই একটি কাজে নিযুক্ত ছিল।

এই ঘটনা এমন এক সময় ঘটল, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায় রয়েছে। গত ২২ এপ্রিল ভারতের পহেলগাঁওতে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য সীমান্তপারের জঙ্গিগোষ্ঠীগুলোর দিকে ইঙ্গিত করলেও এখনো কোনও নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। পাকিস্তান হামলার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় ভারত একতরফাভাবে ১৯৬০ সালের সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে। জবাবে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে, তারা শিমলা চুক্তি স্থগিতের পথে হাঁটতে পারে এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, কোয়াডকপ্টার ভূপাতিত করার ঘটনাটি দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি নতুন ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০